২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ‘এ’ ইউনিটে পাসের হার ৩০ শতাংশ। বুধবার সকালে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
ফলাফলের পরিসংখ্যান প্রকাশিত ফল অনুযায়ী, এবার মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন।
এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন এক লাখ ২৫ হাজার ৯৩৮ জন এবং অনুপস্থিত ছিলেন ৪০ হাজার ২২৪ জন।
উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ৩৮ হাজার ৮৮ জন ভর্তি যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন, যা মোট উপস্থিত পরীক্ষার্থীর প্রায় ৩০ শতাংশ।
অন্যদিকে ৮৭ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী (৬৯ দশমিক ৫০ শতাংশ) ভর্তি যোগ্যতা অর্জন করতে পারেননি।
এ ছাড়া বিভিন্ন কারণে ১১০ জনের ফল বাতিল করা হয়েছে। এর মধ্যে বহিষ্কার, রোল নম্বর ভুল, সেট ত্রুটি ও পরিচয় সংক্রান্ত ত্রুটি অন্তর্ভুক্ত রয়েছে।