সহসাই যে রোনালদো থামছেন না, তার পারফরম্যান্সই সেই কথা বলে। তাই বলে খেলবেন ২০৩০ বিশ্বকাপে! অবাক হলেও সত্য, ৪৫ বছর বয়সেও দেশের হয়ে খেলতে চান তিনি।
কাতার বিশ্বকাপেই অনেকে তার শেষ দেখে ফেলেছিল, তবে সময়ের পরিক্রমায় চার বছর পর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলার অপেক্ষায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্ব আসরে নামার অপেক্ষায় রয়েছেন। যে কীর্তি এখনো নেই আর কারো। তবে ছয় নয়, সংখ্যাটা সাত করতে চান সিআর-সেভেন।
সম্প্রতি পিয়ের্স মরগানকে দেয়া সাক্ষাৎকারে নিজের ভাবনার কথা জানিয়ে রোনালদো বলেন, ‘২০৩০ আসরে খেলার সম্ভাবনা এখন আছে। কারণ ৪১ বছর বয়সেও আমি প্রতি সপ্তাহে গোল করছি।’
‘হয়তো আমি আরো চার বছর খেলা চালিয়ে যেতে পারব। এমন ফর্ম ধরে রাখতে পারলে আমি ৫০ বছর পর্যন্ত খেলা চালিয়ে যাব,’ যোগ করেন সৌদি আরবের ক্লাব আল নাসরের অধিনায়ক।
ইতোমধ্যেই বিশ্ব ফুটবলের অসংখ্য রেকর্ড নিজের নামে করে নেয়া রোনালদো যদি সত্যিই ২০৩০ বিশ্বকাপে খেলেন, তবে সেটি হবে ফুটবল ইতিহাসের অন্যতম বিস্ময়কর ঘটনা।