টিকে গেল সরকার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সঙ্কট মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে আনা এক অনাস্থা ভোটে জয়ী হয়েছে আয়ারল্যান্ডের জোট সরকার। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এই ভোট অনুষ্ঠিত হয়।

পার্লামেন্টে উত্তপ্ত বিতর্কের পর অনুষ্ঠিত এই ভোটে সরকারের পক্ষে ৯২টি এবং বিপক্ষে ৭৮টি ভোট পড়ে। প্রধান বিরোধীদল সিন ফেইন সরকারের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাবটি উত্থাপন করেছিল।

পেট্রোল ও ডিজেলের আকাশচুম্বী দামের প্রতিবাদে আয়ারল্যান্ডের পণ্য পরিবহনকারী ও কৃষি ঠিকাদাররা গত এক সপ্তাহ ধরে ধারাবাহিক বিক্ষোভ চালিয়ে আসছেন।

বিক্ষোভের মুখে দেশের জরুরি পরিষেবাগুলো অচল হওয়ার উপক্রম হলে গত রোববার মন্ত্রিসভার এক জরুরি বৈঠক ডাকে সরকার। সেখানে নতুন করে কর ছাড়ের ঘোষণা দেয়া হয়।

এই কর ছাড়ের আওতায় পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ১০ সেন্ট কমানো হয়েছে। এছাড়া কার্বন ট্যাক্স বৃদ্ধির পরিকল্পনা মে মাস থেকে পিছিয়ে আগামী অক্টোবরের বাজেট পর্যন্ত স্থগিত করা হয়েছে।

গত সপ্তাহের এই বিক্ষোভ প্রথমে মহাসড়কে ধীরগতির গাড়ির বহর এবং ডাবলিনের ব্যস্ততম সড়কগুলোতে যান চলাচলে সীমাবদ্ধতার মধ্য দিয়ে শুরু হয়। পরে তা আয়ারল্যান্ডের একমাত্র তেল শোধনাগারে আংশিক অবরোধ এবং অন্তত দুটি জ্বালানি ডিপোতে প্রবেশের পথ আটকে দেওয়ার পর্যায়ে পৌঁছায়।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর