ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

মার্চ মাসের অনলাইন ভ্যাট রিটার্ন (ই-ভ্যাট) দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে ই-ভ্যাট সিস্টেমে রিটার্ন জমা দেয়া যাবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।

গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের কারণে সৃষ্ট প্রযুক্তিগত সমস্যার পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এই সময় বৃদ্ধি করা হয়েছে।

এতে আরো বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জরিমানা এড়াতে করদাতাদের বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল সম্পন্ন করার পরামর্শ দেয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর