পায়ের নিয়ন্ত্রণ হারিয়েছেন শতবর্ষী মাহাথির মোহাম্মদ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

পড়ে গিয়ে আঘাত পাওয়ার পর মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জানিয়েছেন, এখন আর ঠিকভাবে নিজের পায়ের নিয়ন্ত্রণ রাখতে পারেন না তিনি। ২০২৬ সালের জানুয়ারিতে পড়ে গিয়ে আঘাত পান মাহাথির মোহাম্মদ। যেদিন তিনি আঘাত পান, সেদিন তিনি নিজের বাসায় ব্যায়াম করছিলেন।

গতকাল ১৪ এপ্রিল ইনস্টাগ্রামে দেওয়া একটি পডকাস্টের ছোট অংশে তিনি বলেন, ‘পড়ে যাওয়ার ঠিক আগে আমি আমার পায়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম।

পড়ে গিয়ে আমার নিতম্বের হাড় ও অস্থিসন্ধিতে ফাটল ধরে। আমার মাথায়ও আঘাত লাগে। এটি ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। আমার ব্যথা কমানো চিকিৎসকদের জন্য কঠিন ছিল।

তিনি আরো বলেন, ‘ব্যথা কমতে বেশ কয়েক দিন সময় লেগেছিল। এখন তিন মাস পর সেরে উঠেছি। আমি এখন দাঁড়াতে পারি কিন্তু পা নিয়ন্ত্রণ করতে পারি না। মনে হয় যেন আমার পা নেই।

৬ জানুয়ারি পড়ে যাওয়ার পর মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী  মাহাথির মোহাম্মদ কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন। তিনি ২০২৫ সালের ১০ জুলাই ১০০ বছর ছুঁয়েছেন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর