ফের লকডাউন ফ্রান্সে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩০০ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে দ্বিতীয় দফায় লকডাউনের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সে করোনার সংক্রমণ ব্যাপক হারে বাড়ায় আগামী নভেম্বরজুড়ে লকডাউন থাকবে। নতুন এই সিদ্ধান্ত আগামী শুক্রবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হবে বলে জানান তিনি। তবে, স্বাস্থ্যসেবাসহ জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবেন সাধারণ মানুষ। রেস্তোঁরা এবং বারের মতো অপ্রয়োজনীয় সব ধরনের ব্যবসা নতুন লকডাউন চলাকালে বন্ধ থাকবে। তবে স্কুল এবং কারখানাগুলো উন্মুক্ত থাকবে বলে ঘোষণা জানানো হয়েছে। এপ্রিলের পর থেকে ফ্রান্সে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যু সর্বোচ্চ রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটির ৩৩ হাজার মানুষ নতুন করে কোভিড-১৯ এ শনাক্ত হন বলে জানায় ফরাসি স্বাস্থ্য বিভাগ।

টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, ফ্রান্সে করোনার দ্বিতীয় ঢেউ আসার যে ঝুঁকি রয়েছে, তা প্রথমবারের তুলনায় অনেক বেশি বিপদজ্জনক বা কঠিন হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সংক্রমণ অস্বাভাবিকভাবে বাড়ছে। সরকারের দেয়া সব ধরনের বিধি নিষেধ মেনে চলতে ফরাসিদের অনুরোধ জানান ম্যাক্রোঁ। ফ্রান্সে এ পর্যন্ত ১২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ৩৫ হাজার আটশোর কাছাকাছি।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর