সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে পাকিস্তান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৭৮৩ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রোববার (১ নভেম্বর) জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। এর আগে প্রথম ওয়ানডেতে সফরকারী জিম্বাবুয়েকে ২৬ রানে হারিয়েছিল পাকিস্তান। প্রথম ম্যাচ জয় পাওয়ায় বেশ ফুরফুরে মেজাজে বাবর আজম বাহিনী। ইমাম উল হক ও হারিস সোহেল ফর্মে থাকায় অনেকটাই নির্ভার স্বাগতিকরা। সেই সাথে ফাহিম আশরাফ ও ইমাদ ওয়াসিমরা সেরাটা দেয়ার জন্য মুখিয়ে আছে। গেলো ম্যাচে জ্বলে উঠা দুই পেসার শাহীন আফ্রিদি ও ওয়াহাব রিয়াজ দ্বিতীয় ওয়ানডের জন্য শতভাগ প্রস্তুত। দলগত পারফরম্যান্স উপহার দিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় পাকিস্তান। অন্যদিকে, হারের আক্ষেপ ভুলে ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে। তবে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি পাওয়া টেইলর অবশ্য এ ম্যাচেও সেরাটা দিতে প্রস্তুত। সফরকারী বোলাররাও ভুল শুধরে ভালো খেলতে প্রত্যয়ী।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর