বরগুনায় হাম আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলায় গত ১০ দিনে ২১ হাজার ২৩ জন শিশুকে হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৩ জনের মধ্যে হাম উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে নতুন করে ১০ জন ভর্তি হয়েছে। তবে পরীক্ষায় এখন পর্যন্ত কারো শরীরে হাম জীবাণুর উপস্থিতি পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
এদিকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত জেলায় মোট ২৭ হাজার শিশুকে হাম টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং নজরদারি অব্যাহত রয়েছে।