উত্থান-পতনে অস্থির থাকার পর অনেকটাই শান্ত সোনার বাজার

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯৮ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

উত্থান-পতনে কয়েকদিন অস্থির থাকার পর আজ (১৯ সেপ্টেম্বর) অনেকটাই শান্ত সোনার বিশ্ববাজার।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববাজারে ১৯৫০.৩৯ ডলারে বিক্রি হতে দেখা যায় প্রতি আউন্স সোনা। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি (০.৩৯ ডলার)।

গতকাল (১৮ সেপ্টেম্বর) প্রতি আউন্স সোনার সর্বশেষ দাম ছিল ১৯৫০ ডলার। এদিন, বাজারে প্রতি আউন্সে দাম বাড়ে ৪.৯৪ ডলার। অর্থাৎ গেল দুই দিন ধরে বিশ্ববাজারে বড় ব্যবধানে স্বর্ণের দাম ওঠানামা করতে দেখা যায়নি।

এর আগের দিন ১৭ সেপ্টেম্বর প্রতি আউন্স সোনার সবশেষ দাম ছিল ১৯৪৫.০৬ ডলার। এ দিন, সোনার দামের বেশ বড় ধরনের পতন হয়। আগের দিনের তুলনায় ১৩.৬৯ ডলার কমে এক আউন্স সোনার দাম।

১৬ সেপ্টেম্বর ১৯৫৮.৭৪ ডলারে থামে সোনার দাম। দিন শেষ সোনার দাম বাড়ে ৩.১৫ ডলার। এর আগের (মঙ্গলবার) দিন হাতবদল হতে হতে সোনার দাম কমে ১.১৩ ডলার। দিনশেষ হয় ১৯৫৫.৬০ ডলারে। ১৪ সেপ্টেম্বর (সোমবার) হাতবদল শেষে প্রতি আউন্সের সোনার দাম দাঁড়ায় ১৯৫৬.৭২ ডলারে। যা এর আগের দিনের সবশেষ দামের চেয়ে ১৫.২২ ডলার বেশি।

এর আগে ৯ সেপ্টেম্বর প্রতি আউন্স সোনার সবশেষ দাম ছিল ১৯৪৬.৫৬ ডলার। ১০ সেপ্টেম্বর ১৯৪৫.২৩ ডলারে নামে প্রতি আউন্স সোনার দাম। দরপতনের ধারা অব্যাহত থাকে ১১ সেপ্টেম্বরও। আগের দিনের চেয়ে প্রতি আউন্স সোনার দাম কমে ৩.৭২ ডলার; দিন শেষ হয় ১৯৪১.৫০ ডলারে। ১২ সেপ্টেম্বর আরেক দফা পতন হয় সোনার।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর