ক্রীড়া সংগঠক আমীর আহাম্মদ চৌধুরী আর নেই

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৯৬০ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ময়মনসিংহের বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ক্রিড়া সংগঠক, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আমীর আহাম্মদ চৌধুরী রতন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে তার মৃতদেহ প্রিয় প্রতিষ্ঠান মুকুল নিকেতনে নেয়া হলে ফুলেল শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। ফুলেল শুভেচ্ছায় প্রিয় রতন স্যারকে চিরবিদায় জানায় মুকুল ফৌজের সদস্যরা।

পরে বাদ জুমআ আঞ্জুমান ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মৃতদেহ ফেনী নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে ময়মনসিংহে নেমে এসেছে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর