মহামারি করোনায় লকডাউন হওয়ায় বাড়ি বসে ভালো মন্দ খাবার খেয়ে মেদ বেড়েছে অনেকেরই। পছন্দের পোশাক ট্রায়াল দিতে গিয়ে দেখা যাচ্ছে কিছুতেই তা গায়ে আঁটছে না। ভালো জামা পড়লে পেটের মেদের জন্য যেমন বাজে লাগে তেমনই অনেক পোশাক শুধুমাত্র পেটে এসেই আটকে যায়।
চলুন দেখে নেওয়া যাক সহজ কিছু টিপস যার মাধ্যমে আপনার মেদ কমাতে পারেন:
ডিম: ডিমের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। তাই ওজন কমাতে ডিমের জুড়ি নেই। তবে অবশ্যই সেদ্ধ ডিম এবং কুসুম ছাড়া। একটা সেদ্ধ ডিম থেকে ১০০ কিলো ক্যালোরি পাওয়া যায়। আর ডিম দিয়ে অনেক রান্নাও বানানো যায়। তাই ব্রেকফাস্টে অবশ্যই রাখুন একটি করে ডিম।
সালাদ: যে কোন সময় সালাদ খাওয়া যেতে পারে। তা ফল দিয়ে তৈরি হোক কিংবা সবজি দিয়ে। সবজির মধ্যে অনেক ফাইবার থাকে। বাঁধাকপি, লেটুস, গাজর ইত্যাদি সঙ্গে সামান্য মেয়োনিজ দিয়ে বানিয়ে নিতে পারেন সালাদ। লাঞ্চে একবাটি সালাদ খেলে আর কিছুই লাগবে না। ফ্রুট সালাদও খেতে পারেন।
সিয়া সিডস: হঠাৎ করেই ওজন কমানোর ক্ষেত্রে সিয়া সিডস অনেক ভালো কাজ করে। সিয়া সিডসের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। তাই একবার সিয়া সিডস খেলে দীর্ঘক্ষণ কোন খিদে পায় না। এছাড়াও সিয়া সিডস খিদে কমিয়ে দেয় যার ফলে কম খাওয়া হয়। আর ওজনও দ্রুত কমে। ফল, টকদই আর সিয়া সিডস মিশিয়ে খেলে খুবই উপকার পাওয়া যায়।
ডাল: ডালের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। এছাড়াও থাকে ফোলিক অ্যাসিড, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন, ফাইবার। তাই ডালের কোন খাবার খেলে অনেকক্ষণ কোন খিদে পায় না। এছাড়াও ডালে যথেষ্ট ক্যালোরি থাকে। ডিনারে যদি মসুর ডালের স্যুপ খান তাহলে তা তাড়াতাড়ি ওজন কমায়।