১৪ দিন হোটেল কক্ষে থেকে শ্রীলঙ্কা সফর সম্ভব না : ক্রীড়া প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৪১ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

সবকিছু ঠিকঠাক থাকলে আজ রোববার শ্রীলঙ্কার বিমানে উঠতেন জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু শ্রীলঙ্কা সরকারের গড়িমসির কারণে এখন সফর নিয়েই জেগেছে শঙ্কা। সফর নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, ১৪ দিন হোটেল কক্ষে থেকে সফর সম্ভব না। রোববার দুপুরে শেখা হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

জাহিদ আহসান রাসেল বলেন, ‘আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছে নিয়মিত। সফর নিয়ে আমরা খুবই আগ্রহী। ১৪ দিন রুমে থেকে শ্রীলঙ্কা সিরিজ সম্ভব নয়। একটা প্লেয়ার যদি ১৪ দিন রুমে থাকে তাহলে হয় না। আমরা বলেছি, হোটেলে কিছু সুবিধা দিতে। জিম ফ্যাসিলিটিজ, সুইমিংপুল সুবিধা দেওয়া হোক। আশা করি, আজকের মধ্যে আমরা একটা মেসেজ পাব।’

এর আগে গতকাল শনিবার বিসিবি ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম জানিয়েছেন, নির্ধারিত সময়নুযায়ী শ্রীলঙ্কা সফর সম্ভব না। তারা (শ্রীলঙ্কা) যদি শর্ত শিথিল করে জানায় তাহলে আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যে সফর হতে পারে।

শর্ত নিয়ে শ্রীলঙ্কা তাদের নীতিমালায় জানিয়েছে, ক্রিকেটারদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এই সময় হোটেল কক্ষ ত্যাগ করা যাবে না। খাবারের জন্যও কক্ষ থেকে বাইরে যাওয়া যাবে না। এটা ছিল কোয়ারেন্টিনের শর্ত। এ ছাড়া সফরে মেডিকেল টিম নেওয়া যাবে না, কিন্তু তারা মেডিকেল সাপোর্টও দেবে না। অনুশীলনের জন্য নেট বোলার দেবে না, কিন্তু বাংলাদেশ থেকে নেট বোলারও নেওয়া যাবে না।

এই সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট হওয়ার কথা ছিল। টাইগারদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে এ মাসের শেষে। টেস্ট শুরুর সম্ভাব্য তারিখ ছিল অক্টোবরের ২৪। আর বাংলাদেশ দলের ঢাকা ত্যাগ করার কথা ছিল আজ।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর