করোনায় আক্রান্ত মাশরাফির শাশুড়ি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৬২৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার শাশুড়ি হোসনে আরা সিরাজের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আজ সোমবার সকালে নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রোববার থেকে হোসনে আরাকে নড়াইলের নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তিনি সুস্থ্ আছেন।’

এ নিয়ে জেলায় আটজন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ মোট ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে আটজন চিকিৎসকসহ ২৩ জন সুস্থ হয়েছেন এবং দুজন মারা গেছেন বলে জানান সিভিল সার্জন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর