বিদেশি শক্তির সাহায্য চাওয়া বিএনপির দেউলিয়াত্ব: কাদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ১০২৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

স্বাধীন দেশের রাজনৈতিক দল হয়েও বিজয়ের মাসে ক্ষমতায় যাওয়ার জন্য প্রকাশ্যে বিদেশি শক্তির নৈতিক সাহায্য চাওয়া বিএনপির দেউলিয়াত্বের লক্ষ্মণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

তিনি বলেন, বিএনপি কথায় কথায় মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের কথা বলে। অথচ বিদেশিদের কাছে নালিশ দেয়াই এখন তাদের প্রধান কাজ।

ওবায়দুল কাদের শুক্রবার সকালে রাজধানীর সেতুভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, যারা মন ও মননে এদেশকে মেনে নিতে পারেনি, তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তিবলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

দেশে অরাজক পরিস্থিতি তৈরির নীলনকশা তৈরি করে স্বার্থসিদ্ধির অপচেষ্টায় মেতেছে বিএনপি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এসব অপচেষ্টা অতীতের মত বুমেরাং হয়ে যাবে।

তিনি বলেন, জনগণ এখন অনেক সচেতন, তাদের নেতিবাচক রাজনীতিতে সাড়া দেয়না বলে বিএনপি জনগণের ওপর প্রতিশোধ নিতে চায়।

সেতু বিভাগের সচিব বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন এবং পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর