গুলিস্তানের সুন্দরবন মার্কেটে অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৭৬৫ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট ও চারপাশে মূল নকশার বাইরে বিদ্যমান সব ধরনের অবৈধ স্থাপনা এবং দোকান অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এই অভিযানের প্রতিবাদে মানববন্ধনে নেমেছেন মার্কেটটির ব্যবসায়ীদের একটি অংশ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এবং ইরফান আহমেদ।

ইরফান আহমেদ জানান, ‘এই মার্কেটে ৬৮৯টি অবৈধ দোকান রয়েছে। এসব দোকান মার্কেটের সিঁড়ি, হাঁটা-চলার পথ, লিফট এবং টয়লেটের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে।’

এদিকে, বেলা ১১টা থেকে মানববন্ধন শুরু করেছেন মার্কেটটির ব্যবসায়ীদের একটি অংশ। তাদের দাবি, এসব দোকান বৈধ করতে করপোরশনে কয়েক কোটি টাকা জমা দিয়েছেন তারা। সেই টাকার রশিদ এবং ট্রেড লাইসেন্স তাদের কাছে রয়েছে। এছাড়া, এসব দোকান নিয়ে উচ্চ আদালতে অনেকগুলো মামলা চলমান। কিন্তু কোনো কিছু বিচার-বিশ্লেষণ না করেই এই অভিযান চালাচ্ছে ডিএসসিসি।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর