বলিউডে ধামাকা নিয়ে আসছেন সাইফ আলি খান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ১০৪৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

বলিউডে এবার ধামাকা নিয়ে আসছেন সাইফ আলি খান। মেয়ে সারা আলি খানের পর এবার বলিউডে হাজির হওয়ার জন্য তোড়জোড় শুরু করেছেন সাইফ পুত্র ইব্রাহিম খান। বুধবার (৪ নভেম্বর) একটি সর্বভারতীয় সংবদমাধ্যমে এমনই জানিয়েছেন সাইফ আলি খান।

সাইফ আলি জানান, বলিউডে যেন একটি ভালো ক্যারিয়ার তৈরি করা যায়, সেই জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইব্রাহিম। শিগগির তাকে অভিনয় জগতে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দেন সাইফ। যদিও কোনও পরিচালক বা প্রযোজনা সংস্থার হাত ধরে বলিউডে পা রাখবেন ইব্রাহিম, সে বিষয়েও কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, ২০১৮ সালে বলিউডে পা রাখেন সারা আলি খান। পরিচালক অভিষেক কাপুরের সিনেমা কেদারনাথ দিয়ে ডেবিউ করেন সারা। কেদারনাথের পরই মুক্তি পায় সারার সিম্বা। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কেদারনাথে অভিনয়ের পর সিম্বায় রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। লাভ আজকাল পার্ট টু-তে কার্তিক আরিয়ানের সঙ্গে এরপর দেখা যায় সারা আলি খানকে। কুলি নম্বর ওয়ান পার্ট টু-বরুণ ধাওয়ানের সঙ্গেও শুটিং শেষ করেছেন সারা। এরপর অক্ষয় কুমার এবং ধনুষের সঙ্গে আতরঙ্গি রে-এর শ্যুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত সারা আলি খান।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর