নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা-সংঘাতের দায় ডেমোক্র্যাটদের নিতে হবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৮২৮ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন, কে হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? তা নির্ধারণে ভোট দিচ্ছেন মার্কিনরা।

এরমধ্যেই খবর বেরিয়েছে আগাম বিজয়ের ঘোষণা দেবেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ বিজয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় ভোট পাওয়ার আগেই তিনি এ ঘোষণা দিতে যাচ্ছেন তিনি।

তবে আগাম বিজয় ঘোষণার গুঞ্জনকে অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, জয়ী হলেই কেবল বিজয় ঘোষণা করবেন তিনি।

‘বিজয় ঘোষণা নিয়ে রাজনীতির কিছু নেই। আমি দেখতে পাচ্ছি নির্বাচনে জয়ী হওয়ার জন্য যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে। গণমাধ্যম এবং জরিপকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি জানি না তারা কিভাবে সম্ভাবনাগুলো মূল্যায়ন করছে। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে দেয়া সাক্ষাতকারে ট্রাম্প এক কথা বলেন।

রোববার মার্কিন গণমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার রাতে আগাম বিজয় ঘোষণার পরিকল্পনা করছেন ট্রাম্প। তিনি এগিয়ে থাকুন, ভোট গণনা চলমান থাকুক বা জয়-পরাজয় নির্ধারণকারী রাজ্যগুলোর ফলাফল ঘোষণা না হলেও।

এ প্রতিবেদনের পরই সোমবার টুইটার জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্সিয়াল একং কংগ্রেশনাল নির্বাচনের আগাম বিজয় ঘোষণা করে দেয়া পোস্টে তারা সতর্কতা লেবেল যুক্ত করে দেবে। তারপরই তাৎক্ষণিকভাবে প্রতিবেদন সম্পর্কে ট্রাম্প বলেছেন, এটি আরেকটি ভূয়া খবর।

রিপাবলিকানরা জোরালোভাবে অভিযোগ করে আসছেন সামাজিক মাধ্যম এবং বড় কয়েকটি টেক কোম্পানি ডেমোক্র্যাটদের পক্ষ নিয়েছে এবং তারা মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করছে।

সাক্ষাতকারে ট্রাম্প বলেছেন, তিনি জয়ের ব্যাপারে খুব আশাবাদী। ফ্লোরিডা, অ্যারিজোনার মতো ফলাফল নির্ধারণকারী রাজ্যগুলোতে তিনি বড় জয় পাবেন।

বলেন, আমি খুবই আশাবাদী। আমরা বিশ্বাস করি টেক্সাস, ফ্লোরিডা এবং অ্যারিজোনায় বিশাল ব্যবধানে জয়ী হবো। নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়াসহ সব জায়গায় আমরা অনেক ভালো ফল করবো।

বিভিন্ন জনমত জরিপে বাইডেন এগিয়ে রয়েছেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, পক্ষপাতদুষ্ট গণমাধ্যম কট্টরবামপন্থীকে জয়ী করার চেষ্টা করছে।

বাইডেনের জন্য এটি মুখ্যম সময় নয়। বলেন ট্রাম্প।

রিপাবলিকান প্রার্থী আরো বলেন, নির্বাচনী ফলাফল নিয়ে যদি সংঘাত হয় তাহলে সেগুলো ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শিকাগো, নিউইয়র্ক, পোর্টল্যান্ড, ক্যালিফোর্নিয়া এবং বাল্টিমোরে হতে পারে। এর দায় তাদের দুর্বল নেতৃত্বকেই নিতে হবে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর