বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ব্যক্তি নির্ভর নয় : পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৯৫৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক কোনো ব্যক্তি বা দলের ওপর নির্ভর করে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘এটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠিত। সেই হিসেবে আমি মনে করি না যে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে বাজার রয়েছে সেটিতে (নির্বাচনের) কোনো প্রভাব পড়বে। যে দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে সেটিও যথেষ্ট ঊর্ধ্বমুখী।’

এই সম্পর্ক ধরে রাখাটাই কাজ হবে জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘এমন কোনো ইঙ্গিত পাইনি যে, কোনো ব্যক্তির জয়লাভের কারণে এর বিপরীত কোনো পরিস্থিতি তৈরি হবে। আমাদের যে দাবিগুলো আছে তারা বিভিন্ন কারণে কিছু সুবিধা স্থগিত করেছিল। তার জন্য কূটনৈতিক চেষ্টা থাকবে সেগুলো পুনস্থাপন করার জন্য। তবে অবশ্যই যদি সরকার পরিবর্তন হয়, তবে নতুন করে শুরু করতে হবে।’

যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, ‘যুক্তরাষ্ট্রের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কেউ বলতে পারছে না কে জিতবে। তবে অনেকে ডেমোক্র্যাটদের এগিয়ে রেখেছেন।’

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি স্টিফেন বিগ্যানের সফরের সময়ে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির আলোচনা নিয়ে ধোঁয়াশার বিষয়ে সচিব বলেন, ‘যুক্তরাষ্ট্রের কর্মকর্তা আমাদের কোনো নির্দিষ্ট প্রস্তাব দেননি। ওই দিন বিগ্যান আমাদের সাধারণভাবে বলেছেন, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ এবং আমরা বলেছি অর্থনৈতিক যেকোনো প্রস্তাবে আমরা আলোচনা করতে প্রস্তুত।’

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর