করোনায় আক্রান্ত রিয়াল ফুটবলার, চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ১০১১ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে এমনিতেই তথৈবচ অবস্থা রিয়াল মাদ্রিদের। লা লিগায় দাপট দেখানো ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগে বারবার নুয়ে পড়ছে। নিজেদের উদ্বোধনী ম্যাচে শাখতার দোনেস্কের বিপক্ষে হারের পর, ড্র করেছে জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্ল্যাডব্যাখের বিরুদ্ধে।

এরমধ্যেই ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে মাদ্রিদিস্তারা। তার আগে আবারো দুঃসংবাদ জিদান শিবিরে। করোনায় আক্রান্ত হয়েছেন ক্লাবটির সেরা একাদশের একজন ফুটবলার। ফলে শঙ্কায় পড়েছে ইন্টার বিপক্ষে রিয়ালের খেলা নিয়েও।

উয়েফার নিয়মানুযায়ী, কোন ফুটবলার করোনায় আক্রান্ত হলে ম্যাচের অন্ততঃ ৬ ঘণ্টা আগে তাকে করোনা নেগেটিভ প্রমাণ করতে হবে। অন্যথায় ম্যাচটি বাতিল করা হবে। এ অবস্থায় রিয়ালের সামনে সময় আছে আর মাত্র ১ দিন।

চ্যাম্পিয়ন্স লিগের নিয়মানুযায়ী প্রতিটি ম্যাচের ১ দিন কিংবা ২ দিন আগে করোনা টেস্ট করতে হয়। তবে রিয়ালের একজন ফুটবলার করোনায় আক্রান্ত হওয়ায় পুরো স্কোয়াডের কয়েকদফায় টেস্ট করা লাগবে এখন।

গোপনীয়তা রক্ষার্থে করোনায় আক্রান্ত সেই ফুটবলারের নাম প্রকাশ করা হয়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, জিদানের সেরা একাদশের ফুটবলারই তিনি।

এমনিতেই দানি কারভাহাল, নাচো ফার্নান্দেজের ইনজুরিতে বিপদে আছেন জিদান। তার মধ্যে আরো একজন ফুটবলারের ছিটকে পড়া ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে তার দলের।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর