প্রবল শক্তি নিয়ে ফিলিপিন্সে আঘাত হেনেছে ‘গনি’

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৮৪২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

প্রবল শক্তি নিয়ে ফিলিপিন্সে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘গনি’। রোববার (১ নভেম্বর) স্থানীয় সময় সকালে ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে উপকূলীয় এলাকা ‘বিকল’-এ আঘাত হানে ঝড়টি। জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

আবহাওয়া বিভাগ জানায়, উপকূলে আঘাতের পর ঘূর্ণিঝড়টি লুজোন দ্বীপ অতিক্রম করেছে। এই দ্বীপেই রাজধানী ম্যানিলা অবস্থিত হওয়ায় অন্তত ১০ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড়টির ফলে আগামী ১২ ঘণ্টায় দেশটির কয়েকটি প্রদেশে ভারি বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এক সপ্তাহ আগে দেশটিতে ঘূর্ণিঝড় মোলাভির আঘাতে অন্তত ২২ জনের মৃত্যু হয়।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুথপাত্র, মার্ক তিমবাল জানান, ‘ফিলিপিন্সের উপকূলে ঝড়টি অবস্থান করছে। আমরা গভীরভাবে বিষয়টি নজরে রাখছি।’ করোনা মহামারির মধ্যে এমন ঘূর্ণিঝড়ে ফিলিপিন্স খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তবে সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। এদিকে ঝড়ের কারণে দেশটির বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান, শরীরচর্চা কেন্দ্রসহ সব কিছু সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
২০১৩ সালে টাইফুনের হাইয়ানের কবলে পড়ে ফিলিপিন্সে ৭ হাজার মানুষ প্রাণ হারান।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর