কয়েক দফা গুলি চালিয়ে ইরানি পতাকাবাহী জাহাজটি জব্দের কথা নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী কনটেইনার জাহাজটি জব্দ করার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

গতকাল রোববার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, জাহাজটি মার্কিন নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল। সতর্কতা উপেক্ষা করলে একটি মার্কিন ডেস্ট্রয়ার জাহাজটিকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। ইঞ্জিনরুম লক্ষ্য করে চালানো এই গুলিতে জাহাজটির প্রপালশন ব্যবস্থা অচল হয়ে যায়। ফলে সেটি চলাচলে অক্ষম হয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানি পতাকাবাহী জাহাজটির নাম ‘তুস্কা’। জাহাজটি ইরানের বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এই মুহূর্তে জাহাজটি আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমরা এতে কী আছে, তা পরীক্ষা করে দেখছি!’

ইরানের সামরিক বাহিনী বলেছে, জাহাজটি চীন থেকে যাত্রা করছিল

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর