যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবারো সড়কের পাশে ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি স্থাপন করেছে নৈরাজ্যবাদী শিল্পীগোষ্ঠী ইনডিকলাইন। ক্যালিফোর্নিয়ার সড়কে বসানো হয়েছে ট্রাম্পের নগ্ন মূর্তি, যেন মুখে রং মেখে দাঁড়িয়ে, এক ভাঁড়। পেছনেই কালো বিলবোর্ডে লেখা ‘অবস্থা আরো খারাপ হতে পারে।’
এদিকে দ্য গার্ডিয়ানসহ আর্ন্তজাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, আসন্ন নির্বাচনের মাত্র কয়েকদিন আগে প্রেসিডেন্টের নীতির সমালোচনা আর তার বিরুদ্ধে ভোটে মার্কিনিদের উৎসাহিত করতে এমন মূর্তি বসিয়েছে ইনডিকলাইন নামের একটি সংগঠন। হঠাৎ করেই সড়কের পাশে প্রেসিডেন্টের এমন নগ্নমূর্তি দেখে বিস্মিত স্থানীয়রা। ভিডিওবার্তায় পরিচয় প্রকাশে অনিচ্ছুক নৈরাজ্যবাদী শিল্পীগোষ্ঠী ইনডিকলাইনের এক মুখপাত্র জানান, ট্রাম্প এবার ক্ষমতায় এলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আমরা খুবই বিশ্বাসী এবং আশাবাদী যে ১৩ই নভেম্বরের নির্বাচনে আমরা এই অত্যাচারী শাসকের পতন দেখছি। শেষ সময়ে সবাইকে সে কথাই মনে করিয়ে দিতে চান তারা। উল্লেখ্য, ২০১৬ সালেও নিউ ইয়র্কসহ চারটি শহরে এমন নগ্ন মূর্তি স্থাপন করেছিলেন এই শিল্পীরা।