পেঁয়াজের দাম কমাতে যে উদ্যোগ নিলো ভারত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৯৫৮ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ভারতে প্রতি কেজি পেঁয়াজের দাম এখন ১০০ থেকে ১১০ টাকা। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা যেমন বিপদে রয়েছেন, তেমনি চিন্তায় পড়েছে দেশটির সরকার। তাই বেড়ে যাওয়া এই পেঁয়াজের দাম কমাতে রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছে নরেন্দ্র মোদি সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। পেঁয়াজের দাম কমাতে ভারত সরকারের এ উদ্যোগের কথা তুলে প্রতিবেদনে বলা হয়, পেঁয়াজ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত। তবুও বাড়তি দামে দেশটির প্রতিটি রাজ্যে পেঁয়াজ কিনতে হচ্ছে। তাই পেঁয়াজের চাহিদা অনুযায়ী জোগান ঠিক রাখতে অন্য দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

ভারতের বাজারে পেঁয়াজের দাম এবং আগামী দিনে ডিজে ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গতকাল বৃহস্পতিবার ভারতের বৈদেশিক বাণিজ্যিক পরিচালক জানিয়েছেন, তাৎক্ষণিক সিদ্ধান্তে রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, এখন পেঁয়াজ রোপনের মৌসুম। গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ দিতেই দেশটির প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর