শিমুলিয়ায় সীমিত পরিসরে চলছে ফেরি

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৮৮৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকে শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ি ফেরি ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এর আগে টানা ১১দিন বন্ধের পর ১১ অক্টোবর সীমিত আকারে ফেরি চালুর কয়েক ঘণ্টা পরেই বন্ধ হয়ে যায়। টানা ৬৩ দিন ধরে রাতে ফেরি বন্ধ রয়েছে। এখন নামকাওয়াস্তে ফেরি চালু হলেও শিমুলিয়া-কাঁঠলবাড়ি রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের দুর্ভোগ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছেনা। লঞ্চ ও স্পিডবোটে গাদাগাদি করে পদ্মা পার হচ্ছেন যাত্রীরা। আর রাতে পদ্মা পার হওয়ার কোন সুযোগ নেই।

বিআইডব্লিউটিসি’র এজিএম শফিকুল ইসলাম জানান, হাজরা দিয়ে এখন নতুন চ্যানেল করা হচ্ছে। আর পদ্মা সেতুর পূর্বপাশ ঘেঁষে গিয়ে ৩৭ ও ৩৮ নম্বর খুঁটি অতিক্রম করে আপাতত চলাচল করছে। শুধু দিনের বেলায় ফেরি চলবে। ১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছোট ফেরি ও লঞ্চ স্পিডবোট চলছে।

গত ৩ সেপ্টেম্বর থেকে ৮ দফায় ৩৪ দিন ফেরি বন্ধ ছিল। বাকি ২৩ দিন চলেছে সীমিত আকারে। বহরের ১৭ ফেরির মধ্য ছয়টি অন্যত্র পাঠিয়ে দেয়া হয়েছে। ছোট আকারের পাঁচটি ফেরি দিয়ে পারাপার চলছে। আর বাকি ছয়টি ডাম্প ফেরি অলস বসে আছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর