ঈদে মিলাদুন্নবীতে মুসলমানদের শুভেচ্ছা জানালেন মোদি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৮১৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মুসলিম সম্প্রদায়ের এ বিশেষ দিনটিতে শুক্রবার (৩০ অক্টোবর) এক টুইট বার্তায় তিনি জানান, দিনটি সবার মাঝে আরও সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে।

ভারতের প্রধানমন্ত্রী টুইটে লেখেন, ‘মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, দিনটি সর্বত্র আরও সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে। সবাই সুস্থ ও সুখী হোক, ঈদ মোবারক।’

মহানবী মুহাম্মদ (স.) এর জন্মদিন উপলক্ষে প্রতি আরবি বছরের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান বিশ্ব মুসলিম উম্মা ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে থাকেন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর