করোনায় বৃহৎ শিল্পে দেয়া প্রণোদনা প্যাকেজের আকার বাড়ল

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৯৭০ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

করোনার বিপর্যস্ত শিল্পখাতের সহায়তায় দেয়া বৃহৎ শিল্প প্যাকেজের প্রণোদনা তহবিলের আকার বাড়ানো হল। আকার বাড়িয়ে করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত প্রজ্ঞাপন পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, করোনার কারণে বাংলাদেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় দেশের আর্থিক খাত পুনরুজ্জীবিত করা, শ্রমিক-কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুন্ন রাখার লক্ষ্যে স্বল্প সুদে ঋণ সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। বরাদ্দ ছিলো ৩০ হাজার কোটি টাকার তহবিল। বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৃহৎ শিল্পেও ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ঋণ দিতে তহবিলটি ৪০ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর