টাইফুনের আঘাতে লণ্ডভণ্ড ভিয়েতনাম, নিহত ১৫

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ২৮৮ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

শক্তিশালী টাইফুন ‘মোলাভি’র আঘাতে বিপর্যস্ত ভিয়েতনাম। সামুদ্রিক ঝড়ে ভারী বৃষ্টিপাতে ভূমি ধসে আটজনের মৃত্যু হয়েছে। টাইফুনের কবলে পড়ে ৪২ জন এখনো নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ২৬ জন জেলে। তবে টাইফুনের কারণে ভূমিধসে ১৫ জনের নিহতের খবর জানিয়েছে বার্তাসংস্থা এপি। ৬৮ জনের সন্ধান পাওয়া যাচ্ছে না বলেও জানায় সংবামাধ্যমটি। এদিকে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জানায়, অতিবৃষ্টিতে ১৭ লাখ নাগরিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) ১৫০ কিলোমিটার গতিবেগে ভিয়েতনামে আঘাত হানে টাইফুন মোলাভি। যা দেশটিতে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড়। ক্ষয়ক্ষতি অপসারণে নেমেছেন উদ্ধার কর্মীরা। বিভিন্ন জায়গার ধ্বংসস্তুপ সড়ানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় করছে প্রশাসন। কমপক্ষে ৪০ হাজার মানুষকে জরুরি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অফিস, কল-কারখানা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর