মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র প্রদান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫১ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশে রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল নাজমুল হাসান ওই দেশের রাষ্ট্রপতি ইবরাহিম মোহামেদ সলিমহের কাছে ওনার পরিচয়পত্র পেশ করেছেন।

সোমবার (৩১ আগস্ট) এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করেন বলে মালদ্বীপের প্রেসিডেন্ট অফিসের ওয়েবসাইটে জানানো হয়।

পরিচয়পত্র প্রদানের পরে দু’দেশের মধ্যকার চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, মালদ্বীপের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সহায়তা করে যাচ্ছে। এই মহামারি সময়ে বাংলাদেশ খাদ্য, ওষুধ ও বিভিন্ন সামগ্রী প্রদান করেছে এবং এজন্য প্রেসিডেন্ট ধন্যবাদ জানান।

বাংলাদেশের অভিবাসীরা মালদ্বীপে ইতিবাচক ভূমিকা রাখছে জানিয়ে ইবরাহিম মোহামেদ সলিহ বাংলাদেশে অবস্থিত মালদ্বীপের মানুষদের কল্যাণ নিশ্চিত করার জন্য ধন্যবাদ জানান।

সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার জন্য নতুন নতুন ক্ষেত্র খোঁজার জন্য প্রেসিডেন্ট ও রাষ্ট্রদূত উভয় সম্মত হোন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর