আজ ১লা সেপ্টেম্বর গণপরিবহন সব ফিরেছে আগের ভাড়ায়

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৫ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

সারা দেশে দূরপাল্লাসহ সব ধরনের বাসে করোনা মহামারির আগের ভাড়া কার্যকর হয়েছে। তবে অতিরিক্ত যাত্রী বহন না করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা মানায় দেখা গেছে অনীহা।

চট্টগ্রামে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে আসায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তাদের দাবি, এর আগে ভাড়া বেশি নিলেও অনেকক্ষেত্রেই প্রতি আসনে যাত্রী ওঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মানার বিষয়টিও গুরুত্ব পায়নি নজরদারির অভাবে। আজও আসনসংখ্যার অতিরিক্ত যাত্রী বহন না করার সরকারি নির্দেশনা মানতে দেখা যায় নি বেশিরভাগ ক্ষেত্রে।

যাত্রীরা জানান, গাদাগাদি করে যাত্রী ওঠানো ঠেকাতে কঠোর নজরদারি প্রয়োজন।

বগুড়া, রাজশাহীসহ দেশের বেশিরভাগ জেলার দূরপাল্লার বাসে সকাল থেকেই কার্যকর হয়েছে আগের ভাড়া। তবে চালক, হেল্পার বা যাত্রীদের অনেকেই মাস্ক ব্যবহার করেনি। বেশিরভাগ বাসেই ছিল না জীবাণুনাশক বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর