অলিম্পিকে স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে আয়োজকদের উদ্বেগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩৯০ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

টোকিও অলিম্পিকের সময় স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আয়োজকরা। তারা বলছে, করোনা সংক্রমণ থেকে অলিম্পিককে বাঁচাতে সব ধরনের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু কতোটা নিরাপদ করতে পারবে সেটার নিশ্চয়তা তারা দিতে পারবে না বলে জানায়।

করোনা পরিস্থিতিতেও আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই অলিম্পিক আয়োজনের জন্য মুখিয়ে আছে জাপান। আর তা বাস্তবায়ন করার জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে জাপান সরকার ও তাদের অলিম্পিক কমিটি।

বিশেষ করে করোনা সংক্রমণ যাতে না বাড়ে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন তারা। কিন্তু করোনা সংক্রমণ থেকে আসরকে কতটা নিরাপদ রাখতে পারবে তা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন আয়োজকেরা।

বুধবার (২১ অক্টোবর) টোকিওর বিগ সাইট কনভেনশন কমপ্লেক্সে, অলিম্পিকের জন্য স্বাস্থ্য সুরক্ষার একটি পরীক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত সবার স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা করা হয়। কিন্তু অলিম্পিকের জন্য এ পদ্ধতি যথেষ্ট কিনা তা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে আয়োজকরা।

টোকিও ২০২০ সিকিউরিটির নির্বাহী পরিচালক সুয়ুসি ওয়াসিতা বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যাতে অলিম্পিকে করোনা সংক্রমণ না বাড়ে। এর জন্য আমরা নানা পদ্ধতি প্রয়োগ করছি। কিন্তু এটাই যে সঠিক পদ্ধতি সেটা আমরা নিজেরাও জানি না। কিন্তু আমরা গোটা বিশ্বকে জানাতে চাই যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে অলিম্পিক ও প্যারা অলিম্পিকের জন্য কোন পদ্ধতিটা সবথেকে বেশি কার্যকরী তা বের করা।’

সিকিউরিটি গার্ড কুজোই তান্নু বলেন, ‘আমরা এখানে ফেস শিল্ড ব্যবহার করে কোভিড পরীক্ষা করাচ্ছি। ২০ জনকে পরীক্ষা করলাম। কিন্তু কাউকে পজিটিভ পাই নাই। কিন্তু অলিম্পিকের সময় যে এই পরিস্থিতিই থাকবে তা বলতে পারব না। কারণ তখন হাজারো মানুষ থাকবে এক জায়গায়।’

চলতি বছরের জুলাইয়ে টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হবার কথা ছিলো। কিন্তু, করোনা মহামারির কারণে তা পিছিয়ে ২০২১ সালের ২৩ জুলাই নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর