ফ্রেশ টিস্যুর অভিনব উদ্যোগ: সচেতনতার আলোয় আলোকিত বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৮৮৭ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

গত কয়েক দিনের মধ্যে বনানী ১১ ব্রিজ, শাপলা চত্বর বা রাজসিক বিহারের পাশ দিয়ে গেছেন কি? আশপাশ দিয়ে গিয়ে থাকলে হয়তো দেখেছেন যে পুরো ব্রিজ-ই আলোকিত হয়ে আছে এক মায়াবী গোলাপি আলোতে। দেখে নিশ্চয়ই জানতে ইচ্ছে করেছে হঠাৎ করে কেন এই আলোকসজ্জা? এর উত্তরটা হচ্ছে- পিঙ্ক ইলুমিনেশন।

বিশ্বের অনেক দেশেই ‘ইন্টারন্যাশনাল ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস মান্থ’ উপলক্ষে তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গোলাপি আলোয় আলোকিত করে রাখে ব্রেস্ট ক্যানসার নিয়ে সচেতনতা তৈরির জন্য। বাংলাদেশে এবারই প্রথমবারের মতো ফ্রেশ টিস্যু আয়োজন করল এই উদ্যোগের। শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা গোলাপি রঙে আলোকিত হয়ে আছে ব্রেস্ট ক্যানসারবিষয়ক সচেতনতা ছড়ানোর জন্য।

তাদের আয়োজন শুধু এই আলোকসজ্জাতেই থেমে যায়নি। এর পাশাপাশি ‘ফ্রেশ টিস্যু: একটি চেকআপ আর দেরি নয়, মুছতে গ্লানি, এখনই সময়’- এই স্লোগান সামনে নিয়ে তারা নির্মাণ করেছে কিছু সচেতনতামূলক বিজ্ঞাপন-চিত্রও, যার মূল উদ্দেশ্য ছিল দেশের নারীদের নিয়মিত ব্রেস্ট ক্যানসারের মেডিকেল চেকআপে উৎসাহী করা এবং এর ভয়াবহতা সম্পর্কে সবাইকে জানানো। ইতোমধ্যেই অনলাইন দুনিয়ায় প্রশংসায় ভাসছে ফ্রেশ টিস্যুর এ উদ্যোগ।

বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় ১৯ জন নারী মৃত্যুবরণ করছেন ব্রেস্ট ক্যানসারের কারণে, যা বছরে প্রায় সাত হাজারের কাছাকাছি। অথচ প্রাথমিক পর্যায়েই চিহ্নিত করতে পারলে এই রোগে নিরাময়ের হার শতকরা ৯০ ভাগ পর্যন্ত। এই রোগের ভয়াবহতার একটি মূল কারণ হচ্ছে এর সম্পর্কে আমাদের সাধারণ মানুষের অসচেতনতা। অথচ বছরে অন্তত একবার ব্রেস্ট ক্যানসারের মেডিকেল চেকআপ করালেই নিরাপদ থাকার সম্ভাবনা বেড়ে যায় অনেকাংশেই। সাধারণ মানুষের এই আচরণে উৎসাহিত করার জন্য ফ্রেশ টিস্যু একই সঙ্গে দেশের ৮টি বিভাগীয় সদরে আয়োজন করেছে এক মাসব্যাপী একটি মেডিকেল ক্যাম্পেইন। যেখান থেকে এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারী এক হাজার নারী পাবেন ব্রেস্ট ক্যানসারের ফ্রি প্রাইমারি চেকআপ অ্যান্ড কনসালটেন্সি সার্ভিস।

ফ্রেশ টিস্যুর ফেসবুকে পেজে গেলেই যে কেউ পেয়ে যাবেন এই ক্যাম্পেইনে ফ্রি রেজিস্ট্রেশন করার লিঙ্ক। এ ছাড়া ফ্রেশ টিস্যু www.muchhejaakglani.com নামে একটি ওয়েবসাইট লঞ্চ করেছে, যেখানে ব্রেস্ট ক্যানসার সম্পর্কিত সব প্রাথমিক তথ্য একসঙ্গে রাখা। এই ওয়েবসাইটে কেউ ভিজিট করলেই ব্রেস্ট ক্যানসারের লক্ষণ, কারণ, সতর্কতা, সেলফ-এক্সামের নিয়মাবলিসহ দেশের বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকাসহ এই সম্পর্কিত সব প্রাথমিক তথ্যই পেয়ে যাবেন।

এই অনন্য সাধারণ উদ্যোগ নিয়ে নেটিজেনরা সরব হয়ে উঠেছেন তাদের মুগ্ধতা জানাতে। অজস্র মানুষ ধন্যবাদ জানাচ্ছেন ফ্রেশ টিস্যুকে তাদের এই অভিনব ক্যাম্পেইনের জন্য। সাধারণ মানুষের পাশাপাশি বিদ্যা সিনহা মীম, মাসুমা রহমান নাবিলাসহ আরও অনেক সেলিব্রিটি যোগ দিয়েছেন এই ক্যাম্পেইনের প্রচারণায় ব্রেস্ট ক্যানসার নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে। আমরা আশা রাখি ফ্রেশ টিস্যু আগামীতেও এভাবে দেশের পাশে, দেশের মানুষের পাশে থেকে তাদের কাজ করে যাবে, সাহায্য করে যাবে একটি ব্রেস্ট ক্যানসারমুক্ত বাংলাদেশ গড়তে। তাদের গ্লানি মোছার শপথ আমাদের উপহার দিক এক গ্লানিমুক্ত বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর