দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৫৫৫ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

২৪ ঘণ্টায় দেশে গত করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৬৬০ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৭৪ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন করোনা রোগী।

আজ রবিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর