সুগন্ধা পয়েন্টে উচ্ছেদের সময় হামলার ঘটনায় মামলা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৫৩৫ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

সমুদ্র সৈকত সুগন্ধা পয়েন্টে ৫২টি অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় হামলার ঘটনায় মামলা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) সকালে সদর মডেল থানায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ইমারাত পরিদর্শক ডেভিড চাকমা ৪ থেকে ৫ শতাধিক জনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ জানায়, গতকাল শনিবার (১৭ অক্টোবর) সুগন্ধা পয়েন্ট এলাকায় উচ্ছেদ অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়াসহ ১০ জন আহত হন।

তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জেলা প্রশাসক জানিয়েছেন, ৫২টি স্থাপনা গতরাতেই উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের পর ধ্বংসস্তূপ থেকে ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে নেয়নি। তবে না নিলে তা নিলামে বিক্রি করা হবে। জায়গাটি সম্পূর্ণভাবে পরিষ্কার করার পর বন বিভাগের মাধ্যমে বৃক্ষরোপণ করা হবে বলে জানান জেলা প্রশাসক।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর