সরকারি অর্থ আত্মসাৎ, পুলিশি তল্লাশির মাঝে অদ্ভুত কাণ্ড ব্রাজিলের মন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৭২০ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

করোনা মোকাবিলায় তৈরি সরকারি তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছিল। তল্লাশি চালাতে বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। নিজেকে বাঁচাতে অভাবনীয় এক কাণ্ড ঘটিয়ে ফেললেন ব্রাজিলের মন্ত্রী।

চিকো রডরিগেজ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইরে বলসোনারোর ঘনিষ্ঠ বলেই পরিচিত। তার বিরুদ্ধে করোনা তহবিলের ৩০ হাজার রিয়েলস আত্মসাতের অভিযোগ উঠেছে। টাকার হিসাবে যার পরিমাণ প্রায় ৪ লাখ। পুলিশের হাত থেকে বাঁচতে কেউ বালিশ বা বিছনার নিচে, আবার কেউ দেওয়ালের ভিতর টাকা লুকিয়ে রাখেন। কখনও কখনও বাথরুমের কমোডেও টাকা লুকিয়ে রাখার উদাহরণ মিলেছে। কিন্তু চিকো যা করলেন, তা একেবারই নজিরবিহীন।

পুলিশ সূত্রে খবর, তল্লাশি চলাকালীন নিজেকে বাঁচাতে সেই অর্থ অন্তর্বাসে লুকিয়ে ফেলেন চিকো। অবশ্য শুধু অন্তর্বাস নয়, দুই নিতম্বরে মাঝেও টাকা লুকিয়ে রেখেছিলেন বলে পুলিশের দাবি। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন চিকো। পুলিশ জানিয়েছে, ব্রাজিলের উত্তর প্রান্তে রোরাইমো প্রদেশের করোনা পরিস্থিতি মোকাবিলা করতে সরকারি তহবিল তৈরি হয়েছিল। সেই তহবিলের অর্থ ব্যক্তিগত খরচে চিকো ব্যবহার করছিলেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনা প্রসঙ্গে চিকো রডরিগেজ বলেন, পুলিশ নিজেদের কাজ করেছে। তারা একটি অভিযোগের তদন্ত করছে, সেই ঘটনার আমার নামও জড়িয়েছে। তাই তারা আমার বাড়িতে তল্লাশি চালিয়েছে। তিনি নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন। পাশাপাশি নিতম্বে টাকা লুকিয়ে রাখার অভিযোও অস্বীকার করেছেন। এই ঘটনায় সংবাদমাধ্যমের উপর চটেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইরে বলসোনারোও। তার কথায়, আমার সরকার কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। মিডিয়া মিথ্যা রিপোর্ট করছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর