বেনাপোল সীমান্তে ইয়াবা পাচারকারী আটক

যশোর প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৩৩৮ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী বালুর মাঠ থেকে ৮৫ পিস ইয়াবাসহ জিয়া সরদার (৩৪) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পোর্ট থানা-পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুটখালী বালুর মাঠ থেকে তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন খবরের ভিত্তিতে সীমান্ত পার হওয়ার সময় তাকে ইয়াবাসহ আটক করা হয়। আসামিকে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর