ফিলিস্তিনিরা অকৃতজ্ঞ জাতি: আরব আমিরাত

অন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৩৪৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্থাপন নিয়ে চরম সমালোচনা করেছেন ফ্রান্সে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত। ফিলিস্তিনিদের এই সমালোচনা প্রত্যাখ্যান করেছে আবুধাবি। এ ধরনের সমালোচনার জন্য ফিলিস্তিনিদের অকৃতজ্ঞ জাতি হিসেবে আখ্যায়িত করেছেন আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ।

সম্প্রতি ফ্রান্সে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত সালমান আল-হারফি বলেন, ‌‘সংযুক্ত আরব আমিরাত ও বাহারাইন ইসরায়েলের চেয়েও বেশি ইসরায়েল হয়ে গেছে। তারা জাতিসংঘ সনদ লঙ্ঘন করছে।’

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের ওই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে টুইটারকে বেছে নেন আমিরাতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আরবিতে লেখা টুইটে তিনি বলেন, ‘‌ফিলিস্তিনি রাষ্ট্রদূতের এই বক্তব্য ও সমালোচনায় আমি মোটেই অবাক হইনি। কেননা তারা অকৃতজ্ঞ জাতি।’

আমিরাতের পদাঙ্ক অনুসরণ করে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া আরেক দেশ বাহরাইন জানিয়েছে, এ ইস্যুতে কোনও সমালোচনা শুনতে তারা রাজি নয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধাচরণ করলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে ‌‘আইনি ব্যবস্থা’ নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে চুক্তির ফলে বাহরাইনের সুনাম ক্ষুণ্ণ করতে কাজ করছে সোশ্যাল মিডিয়ার এমন অ্যাকাউন্টগুলোকে নজরদারিতে রাখা হয়েছে। এই অ্যাকাউন্টগুলো থেকে ‘রাষ্ট্রদ্রোহ’ ছড়ানো হচ্ছে। এসব কর্মকাণ্ড দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর