সমুদ্রসীমা নিয়ে সমস্যা নিরসনে আগ্রহী ইসরাইল-লেবানন

অন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২৮২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

সমুদ্রসীমা নিয়ে সমস্যা নিরসনে আলোচনায় বসেছে ইসরাইল ও লেবানন। বুধবার দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ নিয়ে ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। এ ইস্যুতে দ্বিতীয় দফা আলোচনার কথা রয়েছে আগামী ২৮ অক্টোবর।

লেবাননের সীমান্তবর্তী শহর নাকুরাতে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। দুই দেশের মধ্যে এ দফার আলোচনায় মধ্যস্থতা করেছে মার্কিন কর্মকর্তারা। বৈঠকে দুই দেশের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘ সময় লাগলেও একাধিকবার আলোচনায় বসে পুরোপুরি সমস্যা সমাধান করতে আগ্রহী তারা। তবে এখনই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে কোনো আলোচনার জন্য প্রস্তুত নয় লেবানন। এ ব্যাপারে লেবাননের ব্রিগেডিয়ার জেনারেল বাসাম ইয়াসিন জানান, দুই দেশের মধ্যে দীর্ঘ সমুদ্রাসীমা বিরোধ নিরসনে প্রথম দফায় আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর