র‍্যাংকিংয়ে আরও ১১ ধাপ পেছাল বাংলাদেশ ডাক বিভাগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৬৭৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) সমন্বিত উন্নয়ন সূচকের বার্ষিক র‌্যাংকিংয়ে আবারও ১১ ধাপ পিছিয়েছে বাংলাদেশ ডাক বিভাগ।

গত চার বছর আগে বাংলাদেশ ডাক বিভাগের অবস্থান ছিল ৭৮। এখন ৫০ পয়েন্ট হারিয়ে বাংলাদেশ ডাক বিভাগ এর অবস্থান ১২৮ নম্বরে।

সম্প্রতি এ বছরে প্রকাশিত ইন্টিগ্রেটেড ইনডেক্স ফর পোস্টাল ডেভেলপমেন্ট (২ আইপিডি) রিপোর্টে ইউপিইউ সদস্যভুক্ত ১৭০টি দেশের মধ্যে ১৫.৮০ পয়েন্ট পেয়ে বাংলাদেশ ডাক বিভাগের অবস্থান নেমে গেছে ১২৮ নম্বরে।

অন্যদিকে, র‌্যাংকিংয়ে সেরা অবস্থানটি আবারও ধরে রেখেছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডর পরে সেরা ১০ দেশের মধ্যে রয়েছে যথাক্রমে অস্ট্রিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, জাপান, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও সিঙ্গাপুর। সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ মালি।

প্রতিবেদনে পাঁচটি দেশের ডাকসেবাকে আঞ্চলিক চ্যাম্পিয়ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশগুলো হচ্ছে সিঙ্গাপুর (দশম), পোল্যান্ড (১৩তম), ব্রাজিল (৪৫তম), তিউনিশিয়া (৪৬তম) ও ঘানা (৫৭তম)।

 

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর