করোনাভাইরাস: যুক্তরাজ্যে বেকারত্বের হার তিন বছরের মধ্যে সর্বোচ্চ

অন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৬৫৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে বিপর্যস্ত যুক্তরাজ্যে বেকারত্বের হার তিন বছরের মধ্যে সর্বোচ্চ পৌঁছেছে এবং অর্থনীতিবিদদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। এ বছর জুন থেকে অগাস্টের মধ্যে তিন মাসেই বেকারত্বের হার অপ্রত্যাশিতভাবে ১ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫ শতাংশে।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (ওএনএস) হিসাবমতে, এই সময়ে ১৫ লাখ মানুষ বেকার হয়েছে।

অর্থনীতিবিদরা মহামারিকালে জুলাই নাগাদ তিন মাসে বেকারত্ব ৪ দশমিক ৩ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন। কিন্তু বেড়েছে তার চেয়েও বেশি। যুক্তরাজ্যে বেতনভুক্ত কর্মীর সংখ্যা গত মাসে ২০ হাজার বাড়লেও মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যকার হিসাবে তা ৬ লাখ ৭৩ হাজার কমেছে।
এ ব্যাপারে জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (ওএনএস) উপপরিসংখ্যানবিদ জোনাথন বলেছেন, ‘মহামারির শুরু থেকে চাকরি হারানো মানুষ এবং চাকরি খোঁজা মানুষের সংখ্যা লাফিয়ে বেড়েছে। সদ্য চাকরি হারানো মানুষের সংখ্যাও ঊর্ধ্বমুখী।’

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর