রিয়ালের জার্সিতে খেলার স্বপ্ন দেখেন পগবা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৬৫২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবা জানিয়েছেন, তিনি স্বপ্ন দেখেন একদিন রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন। পগবা ২০১৬ সালে ৮৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে জুভেন্টাস ছেড়ে ফের যোগ দেন ইউনাইটেডে। গত কয়েক মৌসুম ধরে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে ২৭ বছর বয়সী তারকা সান্তিয়াগো বার্নাব্যুতে যাচ্ছেন, এমন গুঞ্জন শোনা গিয়েছিল। ইংলিশ জায়ান্টদের সঙ্গে বিশ্বকাপজয়ী তারকার চুক্তির মেয়াদ আছে চলতি মৌসুম পযর্ন্ত। ইউনাইটেড তার সঙ্গে সেই চুক্তি ২০২২ সাল পযর্ন্ত বাড়াতে পারে। তবে ফরাসি মিডফিল্ডার জানিয়েছেন, এই ব্যাপারে ক্লাবের সঙ্গে তার কোনো আলোচনা হয়নি। ফ্রান্স জাতীয় দলের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই ব্যাপারে কেউ কোনোকিছু আমাকে জানায়নি। আমার সঙ্গে ভাইস-চেয়ারম্যান (ইউনাইটেড) এড উডওয়ার্ডের কথা হয়নি। নতুন চুক্তি নিয়ে আমাদের কথা হয়নি। এই মুহূর্তে আমি ম্যানচেস্টারে আছি এবং আমি নিজের সেরা ফর্ম ফিরে পাওয়ার জন্য মনোযোগ দিচ্ছি।’ রিয়াল মাদ্রিদে যাওয়ার প্রসঙ্গে জানতে চাওয়া হলে পগবা বলেন, ‘প্রত্যেক ফুটবলার রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চায়। আমার জন্যও এটা স্বপ্ন। একদিন কেন নয়? আমি ম্যানচেস্টারে আছি এবং এই ক্লাবকে ভালবাসি।’

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর