দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু হয়েছে উরুগুয়ের। দলের সঙ্গে যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ। কাভানি না থাকায় আক্রমণভাগের মূল দায়িত্ব পালন করতে হবে এই স্ট্রাইকারকে।
এদিকে, এ অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে ব্রাজিল ও কলম্বিয়া। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের আগে দলগুলোর প্রস্তুতি নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন
ক্যানেলোনেসে উরুগুয়ের অনুশীলন ক্যাম্প। সবার মাঝেই উৎসবের আমেজ। কারণ যোগ দিয়েছেন দলের সেরা তারকা লুইস সুয়ারেজ। লিওনেল মেসির ভাড়া করা চাটার্ড বিমানে চেপে উরুগুয়েতে এসেছেন সুয়ারেজ। সুয়ারেজ ছাড়াও আর্জেন্টিনার বেশ কজন সতীর্থ ছিলেন সে বিমানে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে প্রস্তুত হচ্ছে দলগুলো।
উরুগুয়ের সামনে দুই ম্যাচ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ মন্টিভিডিও। পরের ম্যাচ আগামী মঙ্গলবার ইকুয়েডরের বিপক্ষে। এ দুই ম্যাচ সামনে রেখে ডাকা অনুশীলন ক্যাম্পে ডাক পাননি মাত্রই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া এডিনসন কাভানি। তাই আক্রমণভাগের গুরু দ্বায়িত্ব পালন করতে হবে সুয়ারেজকেই। বার্সেলোনার সঙ্গে দীর্ঘ বন্ধন ছিন্ন হয়েছে সুয়ারেজের। অ্যাতলেটকিো মাদ্রিদে উড়ন্ত সূচনা হয়েছে।জাতীয় দলেও সে ধারাবাহিকতা ধরে রাখতে চান সুয়ারেজ।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের সামনেও আছে দুটি ম্যাচ। বলিভিয়া ও পেরুর বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে লড়বে সেলেসাওরা। ম্যাচের আগে রিচার্লিসনের ইনজুরি নিয়ে চিন্তায় ব্রাজিল কোচ তিতে। তার ফিটনেস ফেরাতে জিমে আপ্রাণ চেষ্টা করছেন মেডিকেল স্টাফরা। চিকিতসকদের আশা প্রথম ম্যাচে না হলেও অন্তত পেরুর বিপক্ষে খেলবেন রিচার্লসন।
বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়াকে লড়তে হবে ভেনেজুয়েলা ও চিলির বিপক্ষে। প্রতিপক্ষ বেশ কঠিন। তবে, কোচ কার্লোস কুইরেজের ভরসা রাখছেন হামেস রদ্রিগেজের ওপর। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের অভিষেখ ম্যাচ থেকেই দুর্দান্ত খেলছেন এই স্ট্রাইকার। বাছাইপর্বে জাতীয় দলের বিপক্ষে সে ধারাবাহিকতা ধরে রাখবে হামেস। আশা তার।
কলম্বিয়ার কোচ কার্লোস কুইরোজ বলেন, ‘ভেনিজুয়েলা ও চিলির বিপক্ষে আমাদের জিততে হবে। বিশেষ করে চিলির সঙ্গে আমাদের জেতা কঠিন হবে। তবে আশা করছি ক্লাব ফুটবলের মতো জাতীয় দলেও খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে পারবে।’
“ভেনেজুয়েলা ও চিলির বিপক্ষে ম্যাচ দুটো আমাদের জিততেই হবে। বিশেষ করে চিলির সঙ্গে জয় পাওয়াটা কঠিন হবে। তবে, রদ্রিগেজ ও কুয়াদারদোর মত ফর্মে থাকা ফুটবলার রয়েছে দলে। বাকিরাও চেষ্টা করবে। আশা করছি ক্লাব ফুটবলের মত জাতীয় দলেও ওরা সেরাটা উজার করে দিবে।” বিশ্বকাপ বাছাইয়ের আগে ইনজুরি নিয়েও বেশ নির্ভার কুইরোজ।