ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা একসময় বাড়তে বাড়তে ৯৫ হাজার ছাড়িয়ে গিয়েছিল। সাম্প্রতিক সময়ে তা ধীরে ধীরে কমছে এবং বর্তমানে তা ৭০ হাজারের গণ্ডিতে নেমে এসেছে। করোনার এই প্রবণতাতেই আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি দেশটিতে দৈনিক মৃত্যু, যা ধারাবাহিকভাবে এক হাজারের বেশি থাকছিল, তাও কমেছে। সঙ্গে সংক্রমণের হারও নিয়ন্ত্রণেই রয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৪৯ জন, যা মঙ্গলবারের থেকে ১১ হাজার বেশি। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ লাখ ৫৭ হাজার ১৩২ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৫৫৫ জনে।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮২ হাজার ২০৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭ লাখ ৪৪ হাজার ৬৩৯ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৯ লাখ ৭ হাজার ৮৮৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৯৯ হাজার ৮৫৭ জনের। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণের হার ৬ শতাংশ।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬০ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ৫৪ হাজার।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৭ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ৫৪ হাজার ৬০৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লাখ ৪১ হাজার ৭৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার ৫২৬ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ১৫ হাজার ৮২২ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৭৭ লাখ ২২ হাজার ৭৪৬ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত।
করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ৭০ হাজার ৯৫৩ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৪৭ হাজার ৫৭১ জন।
করোনায় মৃতের দিক থেকে চতুর্থ অবস্থানে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ হাজার ৩৪৮ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯৪ হাজার ৬০৮ জন।
আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১২ লাখ ৩৭ হাজার ৫০৪ জন। আর মৃতের সংখ্যা ২১ হাজার ৬৬৩ জন।
সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত, দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৪৯ লাখ ৩৫ হাজার ৫৪৫ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৪৩ লাখ ৫২ হাজার ৮৭১ জন)।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।