তিন্নির ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলেনি: চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৩৩৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী উলফাত আরা তিন্নির ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন, তিন্নির ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণের কোন আলামত মেলেনি। আর এটি ছিল আত্মহত্যা। চিকিৎসকরা ময়নাতদন্ত রিপোর্ট থানায় হস্তান্তর করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বড় বোন মিন্নির সাবেক স্বামী একই গ্রামের কনুরুদ্দীনের ছেলে জামিরুল তিন্নিদের বাড়িতে দুই দফা প্রবেশ করে হামলা-ভাঙচুর ও তিন্নির ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে রাত ১২টার দিকে শোয়ার ঘর থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তিন্নির মরদেহ উদ্ধার করেন প্রতিবেশীরা। পরিবারের দাবি, তিন্নি ধর্ষণের শিকার হয়ে লজ্জা ও ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাতে তিন্নির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। তিন্নী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত ইউসুফ আলীর মেয়ে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর