প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪৩৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক নেভি কমান্ডার ড: শন কনলি শনিবার জানিয়েছেন যে কোভিড-১৯-এ সংক্রমিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতালে ভালো আছেন। শুক্রবার ভোরে ট্রাম্প ঘোষণা করার পর যে তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন কনলি বলেছিলেন যে, তাকে সাবধানতা অবলম্বন করে হাসপাতালে যেন নিয়ে যাওয়া হয়। শুক্রবার বিকেলেই তাকে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

মেডিকেল সেন্টারের বাইরে কনলি সংবাদাতাদের জানান,“ এই মূহূর্তে আমি এবং আমার টিম, প্রেসিডেন্টের যে উন্নতি হয়েছে তাতে অত্যন্ত খুশি। বৃহস্পতিবার তার হালকা কাশি ছিল এবং নাক বন্ধ ছিল এবং ক্লান্তির ভাব ছিল যেগুলো এখন ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে”। শুক্রবার হাসপাতাল থেকেই ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, “ আমার মনে হচ্ছে, সব কিছু ভালোই চলছে, ধন্যবাদ সবাইকে। ভালোবাসা নেবেন”।

শুক্রবার সন্ধ্যায় প্রেসিডেন্টের চিকিত্সক ড শন কনলি হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যালি ম্যকএনানিকে পাঠানো এক স্মারকলিপিতে লেখেন, “ আজ সন্ধ্যায় আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে প্রেসিডেন্ট খুব ভাল আছেন। তার কোনো অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন নেই। আমরা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে থেরাপি দেয়া শুরু করেছি তিনি তার প্রথম ডোজ সম্পন্ন করেছেন এবং বিশ্রাম করছেন”।

শুক্রবার বিকেলে ট্রাম্পকে হেলিকপ্টারে করে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি বেশ কিছু দিন থাকবেন বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর