করোনায় আরো ২০ জনের মৃত্যু, আক্রান্ত ১১৮২

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৮৮৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০ জন মারা গেছেন। এ সময়ে নতুন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ১৮২ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৩২৫ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জনে।

শ‌নিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ৯ হাজার ৩১২টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ৯ হাজার ৫৫৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৯ হাজার ৮০৫টি।

গত ২৪ ঘণ্টা মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে হাসপাতালে ১৭ জন ও বা‌ড়ি‌তে তিনজনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৪৪২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৮০ হাজার ৬৯ জনে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর