মার্কিন রাজনীতিবিদরা স্বভাবগত ধাপ্পাবাজ: চীন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩৬২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মনগড়া মিথ্যা বলার অভিযোগ তুলেছে চীন। লাখো কন্যাশিশুকে হত্যায় ওয়াশিংটন জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বেইজিংকে দায়ী করার পর চীনের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। যুক্তরাষ্ট্র বিশ্বকে আবারো জঙ্গল যুগে নিয়ে যেতে চায় বলে অভিমত চীনের।

রয়টার্সকে চীন জানিয়েছে, যুক্তরাষ্ট্র সময়ের স্রোতের বিপরীতে চলছে। তারা বর্তমান আন্তর্জাতিক শৃঙ্খলা ধ্বংস করে দিচ্ছেন। তারা বিশ্বকে বন্য যুগে ফিরিয়ে নিতে চাচ্ছে।

ইউএনএফপিএ’র নির্বাহী পরিচালক নাতালিয়া কানেম সাংবাদিকদের বলেন, নারীর বিরুদ্ধে যে কোনো ধরনের জবরদস্তি আমাদের নীতি ও প্রথার বিরোধী। এর আগে ২০১৭ সালে ইউএনএফপিএ’র তহবিল কাটছাঁট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

বৃহস্পতিবার মার্কিন শিক্ষামন্ত্রী ডেভোস ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একটি বিবৃতি দেন। তারা বলেন, উইঘুর মুসলমানদের জোরপূর্বক গর্ভপাত ও ভ্রুণ হত্যায় বাধ্য করছে চীন। এছাড়াও মুসলমানদের অনিচ্ছা সত্ত্বেও শরীরে জন্মনিয়ন্ত্রণ ডিভাইস বসিয়ে দেয়া হচ্ছে।

নিউইয়র্কে চীনের জাতিসংঘ মিশনের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের এসব মন্তব্য নিছকই মনগড়া। কিছু মার্কিন রাজনীতিবিদ স্বভাবগত মিথ্যাবাদী ও ধাপ্পাবাজ। তারা বিদ্বেষপূর্ণভাবে রাজনৈতিক বিরোধ তৈরি করছেন আর বহুপাক্ষিক সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করছেন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর