কঙ্গো বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে বাংলাদেশের নারী শান্তিরক্ষীরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৩৯১ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন
Bangladeshi migrant workers who work in Saudi Arabia block an intersection to protest near the Saudia Airlines office demanding tickets to Saudi Arabia to go back to their workplaces, in Dhaka on September 28, 2020. (Photo by Munir Uz zaman / AFP)

জাতিসঙ্ঘের শান্তিরক্ষা মিশন পরিচালিত ডিআর কঙ্গো বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের নারী শান্তিরক্ষীরা। ব্যানএফপিইউ-১ (রোটেশন-১৪)-এর বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা বিমানবন্দরটির নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছেন।

রোটেশনের কমান্ডার মেরিনা আক্তার বলেন, ‘জাতিসঙ্ঘের পতাকাতলে মর্যাদার সাথে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। কঙ্গো বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান চ্যালেঞ্জ। আমরা আশাবাদীও যে আমরা সফল হব।’

ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন স্ট্যাবিলাইজেশন মিশন ইন ডিআর কঙ্গো (এমওএনইউএসসিও)-তে যোগদানের জন্য বাংলাদেশ পুলিশের ফিমেল ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) একটি দল গত ১১ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর