বাইডেনের পক্ষে ট্রাম্প শিবিরের অর্ধশতাধিক সাবেক কর্মকর্তা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৩৮৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের পক্ষে প্রচারণায় নামছেন রিপাবলিকান প্রশাসনের হয়ে দায়িত্ব পালন করা অর্ধশতাধিক সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা। আগামী বৃহস্পতিবার তারা সাবেক ভাইস-প্রেসিডেন্টের পক্ষে ব্যাপক প্রচারণায় অংশ নেবেন।

গত আগস্টে ৭০ জন সদস্য নিয়ে আত্মপ্রকাশ করেছিল ‘ফর্মার রিপাবলিকান ন্যাশনাল সিকিউরিটি অফিসিয়ালস ফর বাইডেন’ নামে ওই গ্রুপটি। তারাসহ প্রায় ১৩০ জন সাবেক রিপাবলিকান কর্মকর্তা এবারের নির্বাচনে ট্রাম্পের বিরোধিতা করে ডেমোক্র্যাটদের পক্ষে যোগ দিয়েছেন।

এদের মধ্যে সাতজন সরাসরি ট্রাম্প প্রশাসনের সাথেই যুক্ত ছিলেন। অন্যরা রোনাল্ড রিগ্যান, জর্জ এইচ ডব্লিউ বুশ, জর্জ ডব্লিউ বুশের মতো রিপাবলিকান প্রেসিডেন্টদের অধীনে সিনিয়র নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর