করোনায় ২১ জনের মৃত্যু, আক্রান্ত ১৫০৮

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৮২৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ২৭২ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৫০৮ জন। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো তিন লাখ ৬৪ হাজার ৯৮৭ জন।

বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এদিন সুস্থ হয়েছেন এক হাজার ৫৯১ জন। মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৭৭ হাজার ৭৮ জন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর