লকডাউনে যাচ্ছে শাবিপ্রবি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৭৬৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

করোনাভাইরাস সংক্রমণে লকডাউন কর্মসূচিতে যাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে ১ অক্টোবর থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকা লকডাউন থাকবে। উক্ত সময়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ও অবস্থান করতে পারবেন না।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল ল্যাব বিকাল ৫টা থেকে বন্ধ রাখার ব্যাপারে বিভাগীয় প্রধানদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তা বহাল থাকবে। ক্যাম্পাসে অবস্থানকারীদের ক্ষেত্রে এই নিয়ম শিথিলযোগ্য থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর